মাদক কারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার: এমপি শফিকুল ইসলাম মাসুদ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম
-
সংগৃহীত
মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। একই সঙ্গে মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিলে তথ্যদাতাকে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এবং মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূলই হওয়া উচিত। এ লক্ষ্যে তিনি জাতীয় সংসদে ‘মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর’-এর পরিবর্তে ‘মাদক নির্মূল অধিদপ্তর’ গঠনের প্রস্তাব দিয়েছেন বলেও জানান।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ বলতে মাদককে নিয়ন্ত্রণের মধ্যে রাখা বোঝায়, কিন্তু মাদক নির্মূলের অর্থ হলো মাদকের সব ধরনের বেচাকেনা বন্ধ করে যুবসমাজকে এই অভিশাপ থেকে মুক্ত রাখা।
সংসদ সদস্য অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকার মাদক নির্মূলের পরিবর্তে নিয়ন্ত্রণের কথা বলেছে। এর ফলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সিন্ডিকেট সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে।
বাউফলকে মাদকমুক্ত করতে স্থানীয় জনগণের সহ
যোগিতা কামনা করে তিনি বলেন, কোনো মাদক কারবারির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তিনি আরও বলেন, নিরাপদ, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক মূল্যবোধ জোরদার, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ফিরোজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন