ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি হলেন জুলাই যোদ্ধা সজল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৮:১৪ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজপথের আন্দোলন-সংগ্রাম আর ত্যাগের ইতিহাসে পরিচিত নাম সজল। সাতক্ষীরার দেবহাটা উপজেলার এই ছাত্রনেতাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা, আন্দোলনে অংশগ্রহণ এবং সংগঠনের প্রতি ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
বিগত রাজনৈতিক অস্থিরতার সময় সজল রাজপথে সক্রিয় ছিলেন। আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার ও আহত হওয়ার ঘটনাও রয়েছে। সহকর্মীরা বলছেন, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনের কার্যক্রমে যুক্ত থেকেছেন।
সম্প্রতি তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে একটি সম্মাননা দেয়া হয়েছে। তৃণমূল থেকে উঠে এসে মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।
তার এ দায়িত্বপ্রাপ্তিতে সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। নতুন দায়িত্বে সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন