নওগাঁয় উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫২ এএম
-
ছবি: সংগৃহীত
শনিবার (১৫ নভেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আপনার দলীয় পদবি স্থগিতসহ দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো। আজ থেকে আপনাকে দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং সব নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আপনার সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে মোজাম্মেল শাহ চৌধুরী বলেন, সিনিয়র কোনো নেতার বিরুদ্ধে কখনো মিথ্যা প্রচারণা করিনি। এছাড়া দলীয় শৃঙ্খলাও ভঙ্গ করিনি। আমাকে অন্তত এক ঘণ্টার জন্য হলেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত ছিল। জেলার নেতা হুট করে কিভাবে বহিষ্কার করলেন জানা নেই। এভাবে কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা- সেটাও আমার জানা নেই।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন