প্রতাপনগরে জুলাই শহীদের কবর জিয়ারত করলেন এনসিপি নেতারা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৪১ এএম
-
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার প্রতাপনগরে ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আনাস বিল্লার কবর জিয়ারত করেছেন এনসিপির নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ও জেলা সমন্বয়করা।
১৫ নভেম্বর শনিবার, দুপুর প্রায় বারোটার দিকে তারা প্রতাপনগর তালতলা বাজারে এক পথসভায় বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা এ সময় আইনি ভিত্তি, জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলে ধরেন।
পথসভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ আনাস বিল্লাহর কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদের পিতা আরেজ আলী মোড়ল, তালতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, মাওলানা রবিউল বাসারসহ স্থানীয় মানুষজন।
কবর জিয়ারতের দোয়া-মোনাজাত পরিচালনা করেন প্রতাপনগরের অরাজনৈতিক মানবিক সংগঠন ‘জাগ্রত তরুণ সেবা সংঘ’-এর সভাপতি মাওলানা ইমরান নাজির। দোয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ আনাস বিল্লার পিতা।
পরিশেষে, এমসিপি নেতৃবৃন্দ শহীদ পরিবারের হাতে মিষ্টি তুলে দিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন