তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন জিএম কাদের
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
রোববার (১৫ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি।
জাতীয় পার্টি প্রধান আশা প্রকাশ করেন, তারেক রহমান তার মেধা, প্রজ্ঞা ও অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, তারেক রহমান অচিরেই রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করে জাতীয় ঐক্য সুসংহত করবেন এবং সহনশীলতা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে দেশকে বিদ্যমান নানা সংকট, অনিশ্চয়তা ও বিভাজন থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। শেষে তিনি তারেক রহমান ও তার পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন