আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ এএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায় আজ বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত এক জনসভায় তিনি বক্তব্য দেবেন।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন সফরসূচির কথা জানান।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় আকাশপথে তারেক রহমান বরিশালের উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে দুপুর ১২টায় বেলস পার্ক মাঠের জনসভায় অংশ নেবেন তিনি।
এরপর বেলা ১টায় আকাশপথে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। কর্মসূচি শেষে তিনি আবার ঢাকায় ফিরে আসবেন।
উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার বিএনপি চেয়ারম্যান হিসেবে বরিশালে যাচ্ছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন