৫৪ বছর ধরে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে : শফিকুর রহমান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বেইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ হত্যা এবং মা-বোনদের ইজ্জত হরণের মাধ্যমে গত ৫৪ বছর ধরে দেশে এক মহাধ্বংসযজ্ঞ চলছে। এই পচা রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্যই জামায়াতে ইসলামী রাজপথে নামেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আর এমন রাজনীতি দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক এবং বিশ্বের দরবারে সম্মানজনক ও স্বাধীন রাষ্ট্র হিসেবে দৃঢ়ভাবে দাঁড়াক।’
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের যুবসমাজের এটাই আকাঙ্ক্ষা ছিল। তারা জুলাইয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং বুকের রক্ত দিয়ে আমাদের মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে।’
তিনি উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি আমাদের ১১ দলীয় জোটকে ভোট দেন, আমরা কখনোই আপনাদের প্রতিশ্রুতি ভাঙব না ইনশাআল্লাহ।’
কুমিল্লা-৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ এবং জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন