ভোট চাইলেন জামায়াত আমীরের স্ত্রী ডা. আমেনা বেগম
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ভোট চাইলেন তার স্ত্রী ডা. আমেনা বেগম। এ সময় তিনি দেশপ্রেমিক শক্তির হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এ আহ্বান জানান।
ডা. আমেনা বলেন, ‘যাদের হাতে দেশ নিরাপদ, সেই দেশপ্রেমিক শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
একই সমাবেশে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, ‘আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলছে, ভোটের পরও নারীরা তাদের কাছে নিরাপদ নয়।’
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন