বিএনপি ফোন দিয়ে বলে চরমোনাইর জন্য দরজা এখনো খোলা : মুফতি রেজাউল করিম
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
-
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি নেতারা ফোন করে জানিয়েছেন চরমোনাইর জন্য এখনো দরজা খোলা আছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে লালবাগের হাজী আব্দুল আলিম ঈদগাহ মাঠে ঢাকা-৭ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। জনসভায় ঢাকা-৭ আসনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, প্রচলিত ব্যবস্থায় কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়। তাদের দাবি, ৫৫ বছরের অভিজ্ঞতায় তা প্রমাণিত হয়েছে। তারা দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
এর আগে জামায়াতের সঙ্গে ১১ দলীয় ঐক্যে থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে সমঝোতা না হওয়ায় গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। সে সময় বৈধ প্রার্থীর ভিত্তিতে ২৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেওয়া হয়।
পরবর্তীতে নির্বাচন কমিশনের বাছাইপর্ব এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ২১ জানুয়ারি ২৫৯ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন