গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের প্রতিনিধি নির্বাচন করুন: তারেক রহমান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার পতিত হয়েছে। এখন সময় এসেছে দেশ গঠনের। স্বৈরাচারের কারণে অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। তাই দেশ পুনর্গঠনের জন্য আমাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, “যখন আমার, তোমার বা ডামির নির্বাচন হয়েছিল, তখন সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যাওয়া সম্ভব ছিল না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের জনগণের প্রতিনিধি নির্বাচিত করা প্রয়োজন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
শুক্রবার (২৩ জানুয়ারি) ভাষানটেকে আয়োজিত নির্বাচনী জনসভায় এই প্রতিশ্রুতি দেন তিনি। জনসভা শুরুর আগে তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে কথা বলেন। ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও ছাত্রদের সঙ্গে দেখা করেন এবং তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
জনসভায় অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, “আমি চাই আপনারা সরাসরি বলুন আপনার সমস্যাগুলো। আমার প্রত্যাশা, প্রতিটি জনপ্রতিনিধি আগামী দিনে জনগণের কাছে যাবে, তাদের সমস্যা শুনবে এবং সমাধান করবে।”
নিজের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষকের জন্য বিশেষ কার্ড এবং ঋণের ব্যবস্থা করা হবে, যা কৃষির উন্নয়নে সহায়ক হবে। যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে তাদের দক্ষ করে তোলা হবে, যাতে তারা ভবিষ্যতে কর্মসংস্থান, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। এছাড়া নারীদের জন্য কর্মসংস্থান ও ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে, যাতে তাদের ক্ষমতায়ন সম্ভব হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন