গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির না: মির্জা ফখরুল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গণভোটের প্রচারণা তো বিএনপির না। জনগণের দায়িত্ব ভোট দেওয়া। জনগণ ‘হ্যাঁ’ ভোট দিলে গণভোট পাশ হবে, আর ‘না’ ভোট দিলে তা বাতিল হবে।’
সোমবার (১২ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই দেশে যা কিছু ভালো অর্জন, তার সবই বিএনপির অবদান। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ বিএনপির হাত ধরেই এসেছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায় করা হবে।’
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন