কবর জিয়ারত করলেন জামায়াত আমির
ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকার যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয়
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:১২ এএম
-
ছবি: সংগৃহীত
শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফারহাদ সহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
কবর জিয়ারত শেষে জামায়াত আমির শহীদ ওসমান হাদির বিভিন্ন কর্মকাণ্ড স্মরণ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকার যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয়। তিনি দাবি জানিয়েছেন সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেপ্তার করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশাবাদী জামায়াত। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে তার দল। তবে নির্বাচন যেন সুষ্ঠু হয়, প্রতিফলিত হয় জনমত- এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে আদর্শ-কৌশলের ভিন্নতা থাকলেও লড়াই বুদ্ধিবৃত্তিক হওয়া উচিত।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন