খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কালিয়াকৈরে দোয়া
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ আয়োজন করেন গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মজিবুর রহমান।
পরে সংক্ষিপ্ত সমাবেশ করে নির্বাচনি গণসংযোগের জন্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি কালিয়াকৈর বাজার হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর উপজেলা চত্বর এলাকায় এসে শেষ হয়।
এ আয়োজনে মো. মজিবুর রহমান, কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সম্পাদক মো. বাবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, যুগ্ম সম্পাদক সাইজউদ্দিন আহমেদসহ কোনাবাড়ী ও কালিয়াকৈর বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন