সাদিক কায়েমকে নিয়ে হাদির ফেসবুক পোস্ট
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
-
ছবি: সংগৃহীত
সাদিক কায়েমকে নিয়ে হাদির ফেসবুক পোস্ট
সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। বলা হচ্ছে, ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবেন এই ছাত্রনেতা।
চলমান এই গুঞ্জনের মাঝেই সাদিক কায়েমকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন একই আসন থেকে ইতোমধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে হাদি বলেছেন, সাদিক কায়েম আমার ভাই। তিনি ঢাকা-৮ এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুন হয়ে উঠবে ইনশাআল্লাহ। জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো। সাদিকের জন্য অনেক দোয়া।
হাদি আরও বলেন, দেশপ্রেমিক জনতার জোয়ার-ই ওসমান হাদির কর্মী। সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি। ঢাকা আটের সমগ্র ময়দানই দলহীন হাদির দল। ইনসাফ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন