বিএনপির মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থিতা ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতের প্রার্থী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ৩৬টি আসনে মনোনয়ন ঘোষণা করেন। যার মধ্যে সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড একাউন্ট থেকে পোস্ট দেন জামায়াত মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
ফেসবুকে লেখেন 'অভিনন্দন জনাব নাছির উদ্দিন চৌধুরী। সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি। সুনামগঞ্জ-০২ [দিরাই-শাল্লা]।'
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন