মহাখালীর আমতলীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩০ মিনিটে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নির্বাপণ করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন