মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ-২০২৫ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়াও নতুন অধ্যাদেশে গুমের জন্য মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় লজিস্টিক নীতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশে গুমের জন্য মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে।
গুম কমিশনে প্রায় দুই হাজারের মতো অভিযোগ এসেছে। তবে গুমের সংখ্যা চার হাজারের মতো হবে পারে বলে মনে করা হচ্ছে বলে জানান শফিকুল আলম।
এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের তদন্তের অনুমোদন দেয়া হয়েছে। এই আইনের ফলে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন