প্রতিবেদন গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ এএম
-
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে সংঘটিত অগ্নিকাণ্ডের প্রতিবেদন গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ নভেম্বর) তিনি এই প্রতিবেদন গ্রহণ করেন।
এ তথ্য জানিয়ে প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছিল বলে জানা গেছে।
আজ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কার্গো কমপ্লেক্সে আগুন লাগার ঘটনাটি কিভাবে ঘটল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’
শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে গত ১৮ অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে। প্রায় ১৭ ঘণ্টা ধরে জ্বলা আগুনে পুড়ে যায় আমদানি করা মালপত্রের বড় অংশ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন