পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন সিলগালার হুঁশিয়ারি রাজউক চেয়ারম্যানের
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:১৩ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, এই এলাকায় কোনো পরিকল্পনা ছাড়া এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা বাড়ি তৈরি হয়েছে।
শনিবার বংশাল এলাকায় বিভিন্ন ভবন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করতেই রাজউক নতুন নগরায়নের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে তিনি অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেন।
চেয়ারম্যান আরও জানান, ভূমিকম্পে কসাইটুলীর রেলিং ভেঙে পড়া ভবনটির নকশা আগামী সাত দিনের মধ্যে দেখাতে ব্যর্থ হলে সেই ভবনটি সিলগালা করা হবে।
তিনি বলেন, “একাধিক প্লট নিয়ে যদি একটি বাড়ি তৈরি করা হয়, প্রথমে হয়তো কিছু ক্ষতি হবে। তবে নতুন বাড়ি নির্মাণের পর উচ্চতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। দীর্ঘমেয়াদে এটি তাদের জন্য আরও লাভজনক হবে।”
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন