রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০১:১০ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শুক্রবার (২১ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কর্মসূচি
স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১০টা : মিরপুরে পার্বত্য বৌদ্ধসংঘ কমপ্লেক্সে আদিবাসী খাদ্য ও শস্য মেলায় অংশগ্রহণ করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
প্রাথমিকের শিক্ষকদের কর্মসূচি
• সকাল ১১টা ৩০ মিনিট: জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন