নারীদের জন্য ঢাকায় চালু ‘পিংক বাস’, চলবে ১০ রুটে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম
-
সংগৃহীত
কর্মজীবী নারীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস ‘পিংক বাস’। সরকারের উদ্যোগে চালু হওয়া এই সার্ভিসে বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে ‘পিংক বাস’ সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনের পর ঢাকায় প্রাথমিকভাবে ১০টি বাস নিয়ে সার্ভিসটি চালু করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন রাজধানীর ১০টি রুটে এসব বাস চলাচল করবে। বাস পরিচালনার জন্য ইতোমধ্যে ১৫ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মজীবী নারীদের নিয়মিত যাতায়াতে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রয়োজনে ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নারী যাত্রীরা। তাদের প্রত্যাশা, নতুন এই সেবা গণপরিবহনে নারীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, কর্মজীবী নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আগামী দিনে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন