অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম
-
সংগৃহীত
অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিকে প্রয়োজনীয় বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া, ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদেরসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন।
একেএম শহীদুল করিম বলেন, পলাতক আসামিদের প্রত্যর্পণসহ ভারত সফরের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলার মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হলো।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন