নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিইডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০২:৪১ পিএম
-
সংগৃহীত
বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তাকে রাষ্ট্রপতি প্রার্থী করার পর মন্ত্রিসভায়ও এসেছে বড় ধরনের পরিবর্তন।
মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ফলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে গেলে একদিকে যেমন বিএনপির মহাসচিব পদে নতুন নেতৃত্বের প্রশ্ন সামনে আসছে, তেমনি সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েও দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে।
দলীয় সূত্র ও বিভিন্ন প্রতিবেদনে এর আগে থেকেই মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হলে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনার কথা উঠে আসছিল। এবার তার রাষ্ট্রপতি প্রার্থিতা ঘোষণার পর সেই পরিবর্তন বাস্তব রূপ নিচ্ছে।
এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করে আসা এই নেতার রাষ্ট্রপতি পদে যাওয়ার মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতেও শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন