মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেলে রহস্যময় বস্তা, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম
-
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পরিত্যক্ত রহস্যময় বস্তাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম রওনা হয়েছে।
শনিবার (১ আগস্ট) এ ঘটনা জানাজানি হলে দুই স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে একটি সন্দেহজনক বস্তু বা বোমা রাখা হয়েছে বলে আশঙ্কা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখা যায়। এতে যাত্রী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সন্দেহজনক বস্তু দুটি পরীক্ষা করতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে দুই স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সন্দেহজনক বস্তাগুলো পরীক্ষা-নিরীক্ষার পরই এগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন