বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কারের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
-
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা হবে। এ লক্ষ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ, নীতিগত সংস্কার এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস' চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত 'FICCI FDI Conference 2026'-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

'বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ' প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার প্রয়োজনীয় নীতিগত সংস্কার অব্যাহত রাখবে এবং বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।
সম্মেলনের আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন