১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’-এ অচল দেশ, সংঘাতে নিহত অন্তত ৩১
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:১৫ এএম
-
ছবি: সংগৃহীত
সরকারের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে ২০২৪ সালের ১৮ জুলাই দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যত স্থবির হয়ে পড়ে জনজীবন। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩১ জন নিহত হন। এর মধ্যে রাজধানী ঢাকাতেই প্রাণ হারান ২৪ জন।
১৮ জুলাই সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সর্বাত্মক অবরোধ সফল করতে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষও রাজপথে নেমে আসেন। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হন।
দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডেটা সেন্টার ও সেতু ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতির অবনতি হলে সেদিন জরুরি সংবাদ সম্মেলন করেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেন। তবে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না’ বার্তা দিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
ছাত্র আন্দোলনের মুখে একই দিন সন্ধ্যায় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন চেম্বার আদালত।
এদিকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, ১৯ জুলাইও ‘শাটডাউন’ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি সংঘর্ষে নিহতদের স্মরণে দেশব্যাপী গায়েবানা জানাজার কর্মসূচিও পালনের আহ্বান জানা
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন