চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, লুট ৩৫ লাখ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এ হামলার সঙ্গে জড়িত। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডিডিএনের মালিক আদিল বিন মামুন অভিযোগ করেন, দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে নিজেকে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। তিনি ব্যবসা পরিচালনা করতে হলে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আদিল বিন মামুন আরও জানান, ফোনে হুমকি দেওয়ার সময় ওই ব্যক্তি নিজেকে প্রভাবশালী বলে দাবি করেন এবং এর আগে চাঁদা না পেয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও উল্লেখ করেন।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ অফিসে প্রবেশ করে। দেশীয় অস্ত্রধারী হামলাকারীরা অফিসের কম্পিউটার, আসবাবপত্র ও কর্মচারীদের ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করে। একজন হামলাকারীকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে আঘাত করতে দেখা যায়। এ সময় তারা কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে।
ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির জানান, হামলার সময় কর্মচারীদের বেতন দেওয়ার জন্য অফিসে রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার পর এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মোবারক হোসেন ওরফে ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন