পূর্বাচলে বসছে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ৪১টি পুলিশ বক্স
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১১:৩০ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আইজিপি বলেন, পূর্বাচলে ডিএমপির আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কাজ চলছে। এ লক্ষ্যে পুলিশের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে আনুষ্ঠানিকভাবে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক একটি বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টিরও পরিকল্পনা করা হয়েছে।
বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন