স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১২:০৩ পিএম
-
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর কার্যালয়ে পৌঁছান তিনি। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক এই পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের গবেষণা, উদ্ভাবন ও চলমান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিনসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তি নিয়ে গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে কাজ করা একটি জাতীয় প্রতিষ্ঠান।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন