শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে: ছাত্রী মজলিস
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২১ মে ২০২৬, ০৮:০০ পিএম
-
ছবি: সংগৃহীত
রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদিকা খন্দকার সুরাইয়া আক্তার সুমি।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরের উত্তরার আজমপুরে শিশু রামিসাকে পাশবিক নির্যাতন এবং হত্যার প্রতিবাদে ও সারাদেশে হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুরাইয়া আক্তার সুমি বলেন, সরকারকে অবিলম্বে দেশে অব্যাহত হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যেকোনো মূল্যে আমাদের সন্তান, মা ও বোনদের জীবন ও ইজ্জতের নিরাপত্তা রাষ্ট্রের কাছ থেকেই বুঝে নেবো।
এ সময় ঢাকা মহানগর উত্তর মহিলা মজলিস দায়িত্বশীল উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, তাহমিনা আক্তার বীথি ও ছাত্রী মজলিস নেত্রী তামিমা খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন