কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা তারেক রহমানের
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৩:২১ পিএম
-
ছবি: সংগৃহীত
কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান।
শনিবার বেলা পৌনে ২টার দিকে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।
কুমিল্লা নিয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। দীর্ঘ ১৭ বছরের লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার ভাষায়, দেশ পুনর্গঠন এককভাবে সরকারের পক্ষে সম্ভব নয়, এর জন্য সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
নির্বাচনি প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ঘোষিত পরিকল্পনার ভিত্তিতে ইতোমধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী প্রদান শুরু হয়েছে।
কৃষি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা একটি কৃষিনির্ভর অঞ্চল। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন