প্রধানমন্ত্রীর সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প খাল খনন : হুইপ নিজান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৬ মে ২০২৬, ১২:৪১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
দেশের খাল খনন প্রকল্পটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
মঙ্গলবার (৫ মে) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে খাল খনন প্রকল্পের উদ্বোধনী সভায় তিনি এ কথা বলেন। তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য। তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার থেকে চরকাদিরা ভুলুয়া নদী পর্যন্ত খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
আশরাফ উদ্দিন নিজান বলেন, ইউএনও অফিসে ১২ বছর পর গিয়ে দেখি ৫ রকমের নাস্তা। ১৪ সালের পর আমি আর কখনো ইউএনও অফিসে যাইনি। এই ফাঁকে যে দেশ এতো কিছু হয়ে গেছে আমি তা জানি না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এখন বাজেট করে ৫০ টাকা। এই বাজেটে মন্ত্রী পরিষদের নাস্তা। গতকালকে কমিশনার ডিসি সাহেবদের আমরা জাতীয় সংসদ থেকে ডিনার দিয়েছি ৩২০ টাকায়৷
হুইপ বলেন, আমাদের কিন্তু টাকা নেই। অনেকে বলে না আমি কিন্তু বলতে চাই। ২০০ বিলিয়ন ডলার এই দেশ থেকে লুট হয়ে গেছে, পাচার হয়ে গেছে। টাকা পাচার হয়ে গেছে, তাহলে আমি এতো বড় বাজেট কিভাবে করবো। মানুষকে বলতে হবে। সব টাকা চুরি করে নিয়ে গেছে। এখন নতুন করে শুরু করতে হবে। তাহলে মানুষ বুঝবে যে, আমি কত টাকা দিয়ে শুরু করেছি। রামগতি-কমলনগরের মানুষকে বলে দিতে চাই, শূন্য থেকে আমরা শুরু করেছি।
তিনি বলেন, আমি যে রুমে এখন হুইপগিরি করি, এই রুম থেকে এক কোটি ৬৮ লাখ টাকা পেয়েছে, পেলে রেখে গেছে৷ জাতীয় সংসদের প্রত্যেক রুম এবং গণভবন ভেঙে ফেলছে, কেন ভাঙছে। একজন টাকা পাইছেতো, এতে বাকি মানুষ ঝাপিয়ে পড়েছে। পরে ইটও নিয়ে গেছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম দিদার হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন