জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশনর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০২ মে ২০২৬, ১২:৩৯ পিএম
-
ছবি: সংগৃহীত
জলাবদ্ধতা নিরসন ও পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (০২ মে ২০২৬) সিলেট মহানগরীর চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় এসব কথা বলেন।
তিনি বলেন, অতিবৃষ্টিতে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করা যায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। এতে একদিকে যেমন জলাবদ্ধতা কমবে, অন্যদিকে কৃষি ও দৈনন্দিন ব্যবহারের জন্য পানির প্রাপ্যতা বাড়বে।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন