অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম
-
ছবি: সংগৃহীত
আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। দুপুর দেড়টার পর এই ঘটনা ঘটে।
পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
এদিকে, জোহরের নামাজের বিরতির সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধীদলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন