বাবার কাটা খাল পুনঃখনন করলেন ছেলে তারেক রহমান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম
-
ছবি: সংগৃহীত
যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি শার্শার উলশীতে উপস্থিত হয়ে নিজে কোদাল হাতে মাটি কেটে এই উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক সূচনা করেন।
ঐতিহাসিক এই খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খনন করা হয়েছিল, যা 'জিয়া খাল' নামে পরিচিত। দীর্ঘ অর্ধশতক পর, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী খাল ও জলাধার খনন' প্রকল্পের আওতায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনরায় খনন করা হচ্ছে।
খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় সুধী সমাবেশে অংশ নেন এবং শার্শার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর যশোর সফরের অংশ হিসেবে আজই যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে জনসমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন