একদিনে ১৫টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও মহাপরিচালক নিয়োগ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম
-
ছবি: সংগৃহীত
সরকার প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে। একদিনেই ১৫টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও অধিদপ্তরের চেয়ারম্যান ও মহাপরিচালক পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-এ আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন নিয়োগের তালিকায় রয়েছে এনটিআরসিএ, খাদ্য অধিদপ্তর, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, জামুকা, পরিবেশ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিপণন অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, যুব উন্নয়ন ইনস্টিটিউট, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর।
প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব পদে পদায়ন করা হয়েছে।
এর ফলে একযোগে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন