প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী
‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে দেশে এসেছিলেন বিল গেটস’
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম
-
ছবি: সংগৃহীত
তারেক রহমানের আমন্ত্রণে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে সাইবার নিরাপত্তা বিল নিয়ে সংলাপে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে বিল গেটসের সঙ্গে দেখা করে তাকে দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর বিল গেটস ঝটিকা সফরে দেশে এসেছিলেন।
সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রই চেয়েছিলাম। কিন্তু গত কয়েক দিন অনলাইনে যেসব ভাষা ব্যবহার করে একদল সমালোচনা করছে, এগুলো মানুষের ভাষা না। গালিগালাজ করা বাকস্বাধীনতা না।
সংলাপে সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, দেশজুড়ে ফ্রি ইন্টারনেট দেয়ার চিন্তা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন