বাসে আগুন ও ককটেল হামলাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩১ এএম
-
ছবি: সংগৃহিত
বাসে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার বিকেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো এক বেতার বার্তায় তিনি এ কঠোর নির্দেশনা দেন।
ডিএমপির অপরাধ বিভাগের দুজন উপকমিশনারসহ অন্তত পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, 'আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।' এর বেশি তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, এর মাত্র পাঁচ দিন আগেই চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদারে আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করার নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
তার ওই নির্দেশনা নিয়ে তখন দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন