দুর্নীতির মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারাগারে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম
-
ছবি: সংগৃহীত
দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. রমজান আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মানিকগঞ্জ পৌরসভার প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ৩ ও ১৩ মে তৎকালীন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে দুটি মামলা করেন। ১৯৯৯ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছিল। পরে ২০০৯ সালে মামলা দুটি বিশেষ মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়।
দুদকের বিশেষ পিপি দেওয়ান মো. মিজানুর রহমান বলেন, এই দুই মামলায় উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ার পর রমজান আলী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ কারণে চলতি বছরের ১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ দুপুরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন