শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম
-
ছবি: সংগৃহীত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার তিনি এ শপথ পড়ান।
শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন বগুড়া-৬ আসনের (সদর) রেজাউল করিম (বাদশা) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মাহমুদুল হক (রুবেল)। তাঁরা দুজনই বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য।
গত বৃহস্পতিবার বগুড়া-৬ আসন উপনির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিন শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন হয়।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিমের কাছে পরাজিত হন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান (সোহেল)।
অন্যদিকে শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকের কাছে পরাজিত হন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এ কারণে এই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন