আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর
রায়ের পর হাসিনার বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২০ এএম
-
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফ্যাসিস্ট হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর আবারো হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেন, হাসিনাসহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্যও তারা আবেদন করেছেন।
তিনি বলেন, ‘আমরা ট্রাইব্যুনালে তার (হাসিনা) সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি। শুধু তাই নয়, একইসঙ্গে এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মামলায় যারা ভিক্টিম বা শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা জানিয়েছি।’
তিনি আরো বলেন, ‘ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে যে আদেশই দিক না কেন, প্রসিকিউশন সেটা মেনে নেবে।’
এদিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন।
রায়টি সরসারি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
সূত্র: বিবিসি বাংলা
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন