আইনজীবীদের কালো কোট-গাউন পরার বাধ্যবাধকতা শিথিল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম
-
ছবি: সংগৃহীত
সারাদেশে বয়ে যাওয়া প্রচণ্ড তাপপ্রবাহের কথা বিবেচনা করে দেশের সব অধস্তন আদালতে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার বাধ্যবাধকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার (৭ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
তীব্র গরমে পেশাগত দায়িত্ব পালনে বিচারক ও আইনজীবীদের কিছুটা স্বস্তি দিতেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে।
নতুন পোশাকবিধি অনুযায়ী:
বিচারকবৃন্দ: কালো কোট ও গাউন ছাড়াই দায়িত্ব পালন করতে পারবেন। তারা সাদা ফুলহাতা শার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার কামিজের সঙ্গে সাদা নেকব্যান্ড বা কালো টাই পরিধান করবেন।
আইনজীবীগণ: তাদের ক্ষেত্রেও কালো কোট ও গাউন পরার আবশ্যকতা নেই। আইনজীবীরা সাদা ফুলহাতা শার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার কামিজের সঙ্গে সাদা নেকব্যান্ড বা কালো টাই পরে আদালতে অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ মঙ্গলবার থেকেই এই নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। প্রচণ্ড গরমে বিচারালয়ের কর্মপরিবেশ কিছুটা সহনশীল রাখতেই প্রধান বিচারপতি এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন