প্রধান নির্বাচন কমিশনার
আচরণবিধি পালনের ওপর নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০২:২২ এএম
-
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি পালনের ওপর নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন। রোববার সকালে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আগে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি দলীয়ভাবে প্রচারের আহ্বান জানান সিইসি।
সিইসি বলেন, খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হবো। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন