রাজধানীর টার্মিনাগুলোতে ডিএমপির অভিযানে ১৬ জনের সাজা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১১:১৪ পিএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে পৃথক অভিযান চালিয়ে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছে।
ডিএমপি জানিয়েছে, সোমবার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তিনটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
সদরঘাট লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে ১০০টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়।
কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে একজনকে তিন মাস, একজনকে ২০ দিন, ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং বাকি ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়।
সায়েদাবাদ বাস টার্মিনালে অভিযান চালিয়ে ৮টি সিআর মামলা দায়ের করা হয় এবং ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন