সংসদে স্লোগান দেয়া রীতি বহির্ভূত: স্পিকার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১১:২২ এএম
-
ছবি: সংগৃহীত
সংসদে ওয়াক আউট প্রচলিত রীতি, তবে স্লোগান দেয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (১৩ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। আমি বলব তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের স্লোগান দেয়া ঠিক না, এটি রেওয়াজের বাইরে।
তিনি বলেন, অধিকাংশ সংসদ সদস্য নতুন এসেছেন। সংসদের রীতি রেওয়াজ আত্মস্থ করতে হয়তো সময় লাগতে পারে। কিন্তু তারা যা করেছে তা তাদের অধিকারের মধ্যে রয়েছে। এর চেয়ে বেশি কিছু তারা করবেন না বলে আমরা আশা করি।
তিনি আরও বলেন, সরকারি দল এবং বিরোধী দল মিলেই বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই মিলে চেষ্টা করব।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই কাজ করেছে। আশা করি তারা জাতীয় সংসদে তাদের শৃঙ্খলাবিধি মেনে চলবে।
নিজের দায়িত্ব পালনের বিষয়ে স্পিকার বলেন, স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে আমরা নিরপেক্ষ থাকব। ক্রিকেট খেলায় আম্পিয়ারের যে ভূমিকা থাকে আমাদের সেই ভূমিকা থাকব।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন