জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম
-
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী আয়োজিত একটি ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ নিশ্চিত করেছেন।
কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে বিকেলে তিনি জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানানো হয়।
এছাড়া জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন