ঢাকা সেনানিবাসে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
-
ছবি: সংগৃহীত
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথমবারের মত ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেছেন।
আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার সকাল নয়টায় প্রধানমন্ত্রী তাঁর অফিসে পৌঁছেন। এ সময় সেখানে প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর প্রধানমন্ত্রী সেখানে পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি প্রাপ্ত দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন