বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা জায়গা পেলেন না মন্ত্রিসভায়
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম
-
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার বিকেলে শপথ নিয়েছেন তারেক রহমান। এরপর শপথ নেন ২৫ মন্ত্রী, তারপর শপথ নেন ২৪ প্রতিমন্ত্রী।
তবে মন্ত্রিসভায় জায়গা হয়নি আলোচনায় থাকা বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে ২৫ মন্ত্রীকে শপথ পড়ান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন