বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন সেবা চালু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
গণভোট ২০২৬ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত সহায়তা প্রদানের লক্ষ্যে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য অধিদপ্তর একটি ‘মিডিয়া সেন্টার’ স্থাপন করেছে।
সোমবার তথ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।
মিডিয়া সেন্টারটি ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যক্রম চালাবে এবং এতে বিদেশি সাংবাদিকরা নির্বাচন সংক্রান্ত তথ্য এবং লজিস্টিক সহায়তা পাবেন। এছাড়া, তাদের তথ্য প্রাপ্তির সুবিধার জন্য দুটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে: ৪৮৩২২৩৪৪ ও ৪৮৩২২৪৩৫।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন