বাতিল হলো ১২ ‘জুলাই যোদ্ধার’ গেজেট
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
-
ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে। এর আগে, গত বছর মিথ্যা তথ্য প্রদানের কারণে এবং দুইবার নাম থাকার কারণে ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছিল।
সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা পরে গেজেট আকারে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১১(৪) এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী এই গেজেট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন এবং চাঁদপুর জেলার সাতজন রয়েছে।
দিনাজপুরের বাতিলকৃতরা হলেন: তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা।
চাঁদপুরের বাতিলকৃতরা হলেন: মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল, এবং মো. আব্দুল্লাহ আল মামুন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন